গ্রেনেড হামলার প্রতিবাদে সিংগাইরে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪ টার দিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি।

বিশেষ অতিথি ছিলেন-দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোদাব্বির হোসেন খান শাহিন, সাবেক সদস্য এফ মাহমুদ রাজ্জাক অপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ, ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর