বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় মমতা বেগম (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে দিঘর ইউনিয়নের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতা বেগম দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে মমতা বেগম রাস্তা পারাপাররে সময় দ্রতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস বা চালককে আটক করা সম্ভব হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর