তুরস্কের ঐতিহাসিক গির্জাকে মসজিদে রূপান্তরের ঘোষণা এরদোয়ানের

১৪ শতকের ঐতিহাসিক গির্জা ‘কোরা চার্চ’কে মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
দেশটির ইস্তাম্বুলের ঐতিহাসিক বাইজেন্টাইন স্থাপত্যকর্মের একটি হচ্ছে এই গির্জাটি।

হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের এক মাস পর আজ শুক্রবার এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

১৪৫৩ সালে মুসলিম অটোম্যান শাসকরা শহরটি জয় করার পর এর দেয়ালে প্লাস্টার করা হয়। প্রায় ৭০ বছর আগে তুরস্কে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর হায়া সোফিয়ার মতো এই জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল ভবনটিকে।

আজ এরদোয়ান স্বাক্ষরিত ও তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত একটি আদেশে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয় ‘কারিয়ে মসজিদের পরিচালনার ভার দেশটির ধর্ম বিষয়ক অধিদপ্তরের অধীনে ন্যস্ত হবে এবং উপাসনার জন্য মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হবে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর