সম্মলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়েছে জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে। এর আগে শারীরিক অসুস্থতার কারণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালটিতে ভর্তি করা হয় তাকে।
এ বিষয়ে শিল্পীর আত্মীয় শিমুল জানান, জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি করানো হয় ফেরদৌস ওয়াহিদকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।
ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি জানান, ঢাকার একটি হাসপতালে কয়েকদিন আগে করোনা টেষ্ট করানো হয়েছিলো, কিন্তু পারীক্ষায় নেগেটিভ আসে। প্রায় এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন। জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, তাই ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে পরেছে। তাই গতকাল বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়
কেএস/বার্তাবাজার