লেবানন থেকে দেশে ফিরেছেন ৪০৬ প্রবাসী

কাগজপত্র না থাকায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৬ প্রবাসী। বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ফ্লাইটটি রওনা হয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লেবাননে দীর্ঘ প্রায় দশ-এগারো মাস আগে থেকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং ডলার সংকট চলছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি তো আছেই। যার ফলে এখানে হাজার হাজার প্রবাসী কর্মহারা, অর্ধাহার-অনাহারে জীবনযাপন করছেন। এছাড়া অবৈধ হওয়ার পথে রয়েছেন হাজার হাজার প্রবাসী।

লেবাননের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান পিএসসি ও প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের আন্তরিকতা এবং প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো ৪০৬ জন কাগজপত্রবিহীন বাংলাদেশি দেশে ফিরেন। বাংলাদেশের একমাত্র সরকারি বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে গতকাল রাতে দেশে ফিরেন তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর