গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরে প্রতিবাদ সভা

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ২১ আগস্ট ভয়াবহ ও নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড রেজাউল চত্ত্বরে গ্রেনেড হামলার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গাংনী উপজেলা শাখার আহবায়ক আবুল বাসার।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স এর সেক্রেটারী আরিফুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান, গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী, জাতীয় পার্টি (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।

গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মিঠু ও জীবন আকবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধানখোলা খ ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, মরহুম জাফর আলী মেম্বরের উত্তরসূরী জাকির হোসেনসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সেক্রেটারী এ কে এম আফজালুর রহমান বাবু।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর