ভুলের খেসারত আমরা দিচ্ছি, খালেদা জিয়াও দিচ্ছেন: গয়েশ্বর

নিজেদের সরকার ক্ষমতা থাকাকালে নিজেদের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা জিয়া-তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় একথা ববেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় তিনি বলেন, সরকারে থাকতে আমাদের কিছু ভুল-ভ্রান্তি ছিল। সেটা মনের ইচ্ছায়-অনিচ্ছায় হয়েছিলো। যার খেসারত আজকে জনগণ দিচ্ছেন, আজকে আমরা দিচ্ছি। খেসারত তারেক রহমান দিচ্ছেন, খেসারত খালেদা জিয়াও দিচ্ছেন। যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয় নাই, তারা কিন্তু আমাদের আশপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছে।

গয়েশ্বর বলেন, ২১ আগস্টের ঘটনার প্রকৃত আসামীরা এখনও বেঁচে আছে, তারা নিরাপদে আছে এবং ভালো আছে। এ ঘটনা বাংলাদেশের ভাবনা থেকে হয়নি, এ ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বসে করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২০০৪ সালে সংঘটিত একুশে আগস্টের ঘটনা ‘এক-এগারোর রি-এরেজমেন্ট’। ২১ আগস্টের ঘটনাটা শেখ হাসিনাকে মারার বড় চক্রান্ত- এখানেই সীমাবদ্ধ ছিল না। যদি থাকে- এ চক্রান্ত ছিল সেদিন জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের কবর দেয়া। যা পরবর্তীতে রাজনৈতিক অস্ত্র হিসেবে বিএনপির ওপর প্রয়োগ করা হয়েছে।

তাদের কেউ দেশে আছে, কেউ বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার কারও অজানা থাকার কথা নয়। সেটা দেশি-বিদেশি গোয়েন্দারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে এটা তাদের জানার কথা। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার, সেই কারণে আসল ঘটনা কখনও আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানব না।

এসময় আলোচনা সভায় বিএনপি ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় আরও বক্তব্য দেন- দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দিন আহমেদ ও প্রয়াত নেতার একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর