শরণখোলায় গ্রেনেড হামলা দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রবীন আওয়ামীলীগ নেতা এমএ রশিদ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, রায়েন্দা ইউপির চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ধানসাগর ইউনিয়নের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, খোন্তাকাটার সাধারণ সম্পাদক সরদার তাইজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমূখ।

বক্তারা, গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানসহ জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। পরে আইভি রহমানসহ ২০০৪ সালের ২১ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর