জাতীয় ক্রিকেট দলের সাবেক বা-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)। শুক্রবার তারা এ তথ্য নিশ্চিত করে।
আজ(শুক্রবার) বিকেলে তারা ফেসবুক পেইজে জানায়, ‘বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন’।
এসময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানায়। এ বিষয়ে ডিএমপির সিটিটিসি উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, বিষয়টি নিয়ে আমরা অবহিত আছি, যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
কেএস/বার্তাবাজার