কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। আর এসময় ঘটনাস্থলে দুজন নিহত হন। এছাড়া গুরুতর আহত হয়েছেন গাড়ির নিচে চাপা পড়ে থাকা বেশ কয়েকজন যাত্রী।
আজ(শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা গেছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে নিহতদের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান চেয়ারম্যান।
কেএস/বার্তাবাজার