রাতের ফ্লাইটে দেশে ফিরছেন রায়হান কবির

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারের পর গ্রেফতার এবং রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে। জানা যায় আজ(শুক্রবার) রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে। এ খবর নিশ্চিত করে দেশটির গনমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’।

মালয়েশিয়ার অভিবাস কর্তৃপক্ষ জানায়, আজ রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর খেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে রায়হানকে। ধারণা করা হচ্ছে রাত ৯টার দিকে তাকে ফ্লাইটে তোলা হবে।

গত বুধবার ফ্রি মালয়েশিয়া টুডেকে রায়হানের আইনজীবী সুমিথা শান্তিনি কিশনা বলেন, রায়হানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে ৮ জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। পরে ২৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর