‘এক থেকে দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি’(ভিডিওসহ)

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থল কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার শামলাপুর চেকপোস্ট পরিদর্শন করেন র‍্যাব। এসময় সাথে নিয়ে যান মামলায় রিমান্ডে থাকা তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিত।

সিনহাকে গুলি করার ঘটনার বিস্তারিত জানতেই তাদের নিয়ে ঘটনাস্থলে যায় র‌্যাব। আজ(শুক্রবার) দুপুর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, দুই মিনিটের মধ্যেই মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করে হত্যা করা হয়। সেই দুই মিনিটের মধ্যে কি এমন হয়েছিলো যে কারণে তাকে গুলি করা হলো- সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

তিনি আরও বলেন, আসামিদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, সিনহা হত্যা এক থেকে দুই মিনিটে সংগঠিত হয়েছে। এ অল্প সময়ে এমন কি ঘটেছিল তা জানতে এ সময়ে গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া, কোন অবস্থার প্রেক্ষিতে গুলিটা হয়েছিল তা বের করতে প্রতিটা সেকেন্ডকে বিশ্লেষণ করছি আমরা। এটি খুবই গুরুত্বপূর্ণ।

তদন্ত কর্মকর্তা আসামিদের দেখানো মতে সব কিছু খুঁটিয়ে দেখেছেন। এক থেকে দুই মিনিটে ফায়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনা কোন প্রেক্ষিতে হয়েছে তা বুঝতে চেকপোস্ট থেকে চেকিং পয়েন্ট, বেরিকেড থেকে গাড়ির দূরত্ব, প্রত্যক্ষদর্শীদের দূরত্ব সব কিছু পরিমাপ করেছেন। এর মাধ্যমে তদন্ত কর্মকর্তা তার কনসেপ্ট ডেভেলপ করবেন।

তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, যেহেতু এটি সেনসিটিভ বিষয় তাই হুট করে কিছু বলা যাবে না। আমরা ডিটেইলসে যাচ্ছি। কেন ফায়ারিং হয়েছে তা তুলে আনার চেষ্টা করছি। আসামি লিয়াকতের কথা যদি সত্যি হয় তবে কি ঘটনায় সিনহা পিস্তল তাক করলো, এবং লিয়াকত গুলি করলো সব বিষয় বের করার চেষ্টা করছি। তবে অনেক কথা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না।

মেজর সিনহাকে মাত্র দুই মিনিটেই হত্যা করা হয়: র‌্যাব

সেদিন কী হয়েছিলো সিনহার ভাগ্যে, স্পটে দেখালেন ওসি প্রদীপসহ ৩ পুলিশ সদস্য

Gepostet von Barta Bazar am Freitag, 21. August 2020

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর