২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত বিএনপি—জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ।
শুক্রবার (২১শে আগস্ট) বিকাল ৩টায় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলের নেতৃত্বে বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বেনাপোল শহরের গুরুত্বপুর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রিয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম রিয়াদ বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একই সূত্রে গাঁথা।
উভয় ঘটনার সঙ্গে জড়িতরা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ৭৫ এর খুনিদের রক্ষা করে চাকরির ব্যবস্থা এবং গ্রেনেড হামলাকারীদের বিদেশে পাঠানোর মাধ্যমে পুনর্বাসিত করেছিল’।
তিনি আরও বলেন, ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্য শুধু আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিলনা, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরীকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। খালেদা জিয়া ১৫ আগষ্ট জন্মদিন পালন করে খুনিদের পুরষ্কৃত করেছেন। ২১শে আগষ্ট জোট সরকার গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট সমিতির সম্পাদক আজিম উদ্দিন গাজী, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাতাব হোসেন, নিখোঁজ কাউন্সিলর তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল—আমিন রুবেল,পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমূখ।