বিদ্যুতের লাইন সরাতে বলায় প্রতিবেশীদের হামলায় ভ্যানচালক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ এর লাইন নেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মো. খলিল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাথাফাটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত নছর আলীর ছেলে।

বাড়ির ওপর দিয়ে নেসকোর বিদ্যুৎ লাইন সরানোর কথা বলায় প্রতিবেশীর হামলায় তার মৃত্যু হয়। বর্তমানে খলিলের লাশ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাথাফাটা গ্রামের ভ্যান চালক খলিলের বাড়ির ওপর দিয়ে নেসকোর লাইন গেছে প্রতিবেশী সোলায়মান, বক্কর ও এনামুলদের বাড়িতে। খলিল ঘর মেরামত করার জন্য প্রতিবেশীদের বিদ্যুৎ লাইন সরানোর কথা বলে। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে তারা তিনজই খলিলকে ধরে বেধড়ক মারপিট করে। এতে খলিল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই প্রতিবেশী সোলায়মান, বক্কর ও এনামুল পালিয়েছে।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ চন্দ্র সাহা হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্তে রয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে মামলা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর