সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোনও নিক্ষেপ করেছে। সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের লক্ষ্যে আঘান হানার আগেই গুলি চালিয়ে ধ্বংস করে ফেলেছে।
আজ শুক্রবার সৌদি আরবের সরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হুথিরা ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণের নাজরান প্রদেশে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নাজরান শহরের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। সূত্র: রয়টার্স।
বার্তা বাজার কে.কে