সাগরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উত্তর-পশ্চিম বীচ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির (২০) পশ্চিম পাড়ার সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের ছেলে।

নিহতের প্রতিবেশী জুবায়ের জানান, সকালে নাছির আমার সাথে লুডু খেলা শেষে ফারুক ও শুক্কুরের সাথে সাগরে সাঁতার কাটতে যায়। হঠাৎ প্রবল স্রোতের টান শুরু হলে ফারুক ও শুক্কুর সাঁতারকেটে কূলে ফিরে আসতে পারলেও নাছির পানিতে তলিয়ে যেতে থাকে। এসময় আমরা সংবাদ পেয়ে নৌকা যোগে দ্রুত উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নিয়ে গেলেও তাকে বাঁচনো সম্ভব হয়নি।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশের তৎপরতা ছিলোনা বলে জানিয়েছেন তিনি।

দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুর কাছে মুটোফোনে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর সংবাদ শুনেছেন তবে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন।

এদিকে নাছিরের ভাই জয়নাল জানায়, পরিবারের অপরাপর সদস্যরা দ্বীপের বাহিরে রয়েছে। তারা দ্বীপে ফিরলে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর