বান্দরবানে পূরবী সুপার মার্কেটে ভয়াবহ আগুন(ভিডিওসহ)

ভয়াবহ আগুনে পুড়ে গেছে বান্দরবান সদরের পূরবী সুপার মার্কেটের অন্তত ২২টি দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের প্রায় সব স্থাপনা। জানা যায় (আজ) শুক্রবার বিকেলে আগুনের প্রথম সূত্রপাত ঘটে।

প্রাথমিক অবস্থায় ২২টি দোকান পুড়ে যাওয়ায় খবর জানা গেলেও তবে স্থানীয়রা বলে এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষ্যদর্শীদের তথ্য মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস এবং পুুলিশ সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আগুনের লাগার খবর পেয়ে তাৎক্ষণাত ঘটনাস্থলে যান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও পুরবী বার্মিজ মার্কেটের স্বত্বাধিকারী ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই

Gepostet von Barta Bazar am Freitag, 21. August 2020

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর