চাকরি ছাড়লেন টাইগারদের ব্যাটিং কোচ

দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ, ঠীক এমন সময় চাকরী ছাড়লেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান এ আফ্রিকান।

২০১৮ সাল থেকে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সাথে রয়েছেন ম্যাকেঞ্জি। ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচেরে দায়িত্ব সামলানোর জন্যই নেওয়া হয় ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনারকে। এছাড়া গত বছরের ভারত সফরের টেষ্ট সিরিজেও ব্যাটিং কোচের দায়িত্বে দেখা যায় তাকে। সামনের শ্রীলঙ্কা সফরেও বিসিবির তালিকায় ছিলো ম্যাকেঞ্জির নাম।

ম্যাকেঞ্জির দায়িত্ব ছাড়ার বিষয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা ষফরে ম্যাকেঞ্জির যাওয়ার কথা ছিল। তার সঙ্গে আমরা দুই তিন দিনের মধ্যেই কথা বলব। সে যদি এই সফরে না যায় একরকম, আর বাংলাদেশের সঙ্গে না থাকলে অন্যরকম। এক্ষেত্রে আমরা বিকল্প ব্যাটিং কোচ নিয়োগ দেবো। আমরা জানি, ক্রেইগ ম্যাকমিলান এ মুহূর্তে কিছু করছেন না। সবকিছু পরিস্কার হওয়ার পর তার সঙ্গে আলোচনা হবে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর