গতকাল(২০ আগষ্ট) শেষ হয় অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। প্রথম পর্যায়ে আবেদন করেছে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। তবে প্রথম দফায় ভর্তি আবেদন করেনি উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।
গত ৯ আগস্ট থেকে শুরু অনলাইনে ভর্তির আবেদন। যা শেষ হয় গতকাল (২০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। মহামারী করোনার কারণে চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।
দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে চলতি মাসের ৩১ তারিখ থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
এরপর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে আগামী ৭-৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। আর এ সময়ের মধ্যে কেউ সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। এরপর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর রাতে। আর শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
কেএস/বার্তাবাজার