বগুড়ার শিবগঞ্জে বিয়ের ৬ মাসের মাথায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে মিনহাজ অরফে (রাহেল) নামের এক যুবক।
আজ শুক্রবার সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানের অদূরে সুদামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহেল ঐ এলাকার কলা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাহেল গত ৬মাস পূর্বে পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে একই ইউনিয়নের মহাস্থান মধ্যপাড়া গ্রামে ফল ব্যবসায়ী ছাইফুলের মেয়ে আখেরীকে বিয়ে করে। রাহেলের স্ত্রী আখেরী খাতুনের শ্বশুরবাড়ি লোকজনদের সাথে বনিবনা না হওয়ায় গত ১৫ দিন যাবৎ সে মহাস্থান তার বাবার বাড়িতে অবস্থান করে। এদিকে রাহেলও মহাস্থান বাজারে ফলের দোকান করে রাতে শ্বশুর বাড়িতেই থাকতেন।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাহেল শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি আসে। ঐদিন রাত ১১টায় রাতের খাবার খেয়ে সে নিজ শয়নকক্ষে গ্যাসট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়ে পড়ে।
রাত ১২টায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাহেলের কল লিষ্টে রাতে স্ত্রীর সাথে কথা বলা ১৬ মিনিট কলটাইম পাওয়া যায়। এই ১৬ মিনিটে সে স্ত্রীর সাথে রাতে কি কথা বলেছে কেনো-ই বা গ্যাসট্যাবলেট সেবন করে নিজেকে শেষ করলেন এমন প্রশ্ন এলাকাবাসীর।
এদিকে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা জানান, স্ত্রী বাপের বাড়ি থেকে না আসার কারণে ছেলে আত্মহত্যা করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে সে রাতে গ্যাসট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সকালে তার মৃত্যু হয়।
বার্তাবাজার/এমকে