প্রাণঘাতী করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল। করোনায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
তিনদিন আগে করোনার পরীক্ষা করে তিনি তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।
আজ (শুক্রবার) এস আই টুটুল তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে লেখেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশন এ আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। তিনি আরো লেখেন, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।’
বার্তাবাজার/এসজে