‘মানবতার পাকুন্দিয়া’র পক্ষ থেকে নদী ভাঙ্গন কবলিতদের খাদ্য ও ওষুধ বিতরণ (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের শিকার অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ‘মানবতার পাকুন্দিয়া’ নামে এক সামাজিক সংগঠন।

আজ (শুক্রবার) সকালে উপজেলার আগলীর চর এলাকায় নদী ভাঙ্গনের শিকার হত দরিদ্র ৫০ পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়।

ছবি- বার্তা বাজার

পরে জুমার নামায আদায় কারার জন্য পার্শবর্তী গফরগাঁও এলাকায় একটি মসজিদে ওযুখানা মেরামতের জন্যও অর্থ সহায়তা দেয়া সংগঠনটি।

পোগ্রাম বাস্তবায়ন কমিটির আহব্বায়ক এম এস আল মামুন, উপদেষ্টা প্রভাষক তরিকুল হাসান শাহীন, রাকিবুল হাসান রাসেল, হিমেল রানা, হুমায়ুন কবির, মানবতার পাকুন্দিয়ার আহব্বায়ক মাজাহারুল ইসলাম সনি সদস্য সচিব শিবলীসহ সংগঠনের অন্যন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও…

পাকুন্দিয়ায় নদী ভাঙ্গন কবলিতদের পাশে ‘মানবতার পাকুন্দিয়া’

পাকুন্দিয়ায় নদী ভাঙ্গন কবলিতদের পাশে ‘মানবতার পাকুন্দিয়া’

Gepostet von Barta Bazar am Freitag, 21. August 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর