প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের।
আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ৩ হাজার ৬২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৩টি নমুনা।
বার্তাবাজার/এসজে