১৫ ভাগে ভাগ হচ্ছে শিবগঞ্জ

জনগনের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে সারা দেশের মতো বগুড়ার শিবগঞ্জ থানাকেও বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। এ লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়াডের্র ৩ ইউনিটে প্রতিষ্ঠা করা হয়েছে বিট পুলিশিং সেবা। এ সম্পর্কে জনগনের মতামত জানতে ও উপকারীতা তুলে ধরতে উপজেলার ইউনিয়ন গুলোতে চলছে পুলিশের মতবিনিময় সভা।

সভাগুলোতে যোগদিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিট পুলিশিং সেবার উপকারীতা সম্পর্কে ধারণা দিচ্ছেন নাগরিকদের। তারা বলছেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগন খুব সহজেই পাবেন পুলিশি সহযোগীতা।

বিট পুলিশিংয়ের কার্যক্রম ও এর কাঠামো সম্পর্কে থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, পুলিশিং সেবা দিতে শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার ৩ ইউনিটসহ পুরো শিবগঞ্জকে মোট ১৫ ভাগে ভাগ করা হয়েছে। এর প্রত্যক ইউনিটে ১ জন এসআই ও ১ জন এ এসআই জনগনের সেবায় দায়িত্ব পালন করছেন। যে কোন প্রকার অপরাধ কার্যকলাপ প্রতিরোধে এই পুলিশিং টিম কাজ করে যাবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভায় যোগ দিয়ে বিট পুলিশিংয়ের উপকারীতা তুলে ধরছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগন তাদের হাতের নাগালেই পুলিশি সহায়তা পাবেন। থানায় যেসকল বিষয়ে সেবা প্রদান করা হয়, বিট পুলিশিং কেন্দ্রেও একই সেবা পাবেন জনগন।

এব্যাপারে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ জানান, জেলার ১২ টি থানায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার উদ্যেগ নেয়া হয়েছে। এ সেবার মাধ্যমে কোন ধরনের অপরাধ সংঘটিত হবার পূর্বেই পুলিশিং সেবার মাধ্যমে তা অতি দ্রুত বন্ধ করা সম্ভব। এছাড়া পুলিশের সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগন খুব কাছ থেকে এর সুফল পাবে।

মাদক, জুয়া,বাল্য বিবাহ ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্য্যক্রম পুলিশের এক বা¯তব মূখী পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর