বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তিস্তার পানি বন্ঠণ নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
ভারতের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, হাসিনা-শ্রিংলা বৈঠকে তিস্তার পানি বণ্টন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। এর উত্তরে তিনি জানান, সে বিষয়গুলো তোলা হয়নি।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২ দিনের জন্য ঝটিকা সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি বৈঠক হয়।
উল্লেখ্য, ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে চুক্তি করতে চাপ দিয়ে আসছে বাংলাদেশ। সম্প্রতি তিস্তা নদীর প্রকল্পের জন্য চীনের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। প্রকল্পের জন্য বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে চীন। এরপরই ঢাকা সফরে আসেন শ্রিংলা।
বার্তাবাজার/এসজে