সিনহা হত্যার আসামীদের নিয়ে র্যাবের তদন্তদলের ঘটনাস্থল পরিদর্শন
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার আসামী বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে টেকনাফে ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার তদন্তকারী র্যাবের দল।
আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে র্যাব-১৫ (কক্সবাজার) কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে টেকনাফের শামলাপুর চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। এই চেকপোস্টেই গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে মারা যান সিনহা মো. রাশেদ।
কোনো পরিস্থিতিতে এবং কিভাবে সিনহাকে গুলি করা হয়েছে তা সরেজমিনে তদন্ত করে বুঝার জন্যই আসামিদেরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় র্যাব কর্মকর্তারা। এর আগে এই তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
এউল্লেখ্য, গত ৩১ জুলাই ঈদুয়ল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
বার্তাবাজার/এসজে