রাজশাহীর তানোরে বৌদিকে উত্ত্যক্ত করার দায়ে সুফল কুমার (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এই শাস্তি দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) এই সাঁজা দেয়া হলে বিকালেই তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, উপজেলার হিন্দু পাড়া গ্রামের মৃত ত্রিনাথের ছেলে সুফল কুমার (৩০) তার বৌদিকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছিল। একাধিকবার তাকে সতর্ক করা হলেও লাভ হয়নি। বিভিন্নভাবে সুফল তার বৌদিকে শারীরিক ও মানসিকভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরে পুরো ঘটনা জানিয়ে ভুক্তভোগী বৌদি তানোর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে ইউএনও সুশান্ত কুমার মাহাতো এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের জন্য বিনাশ্রম কারাগারে পাঠায় বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে