২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ কর্মসূচি পালিত হয়।

কুমড়াবাড়িয়া ইউনিয়নবাসীর পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশা, কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মন্টু, যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান, যুবলীগ নেতা কুতুব উদ্দিনসহ এলাকার স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর