মুজিববর্ষ উপলক্ষে ইবি বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরের চারপাশে এবং বোটানিক্যাল গার্ডেনে এ বৃক্ষরোপণ করা হয়।

জানা যায়, শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে পরবর্তী প্রজন্মের নিকট চিরস্মরণীয় করে রাখার লক্ষে বঙ্গবন্ধু হলের পুকুরের চারপাশে ১০০ নারিকেল ও ৩০০ সুপারি গাছ রোপণ করা হয়। এ ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির হিজল, তমাল ও গাব গাছ রোপণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা এ বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: জাকারিয়া রহমান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. এম. মেহের আলী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্র্মন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো: রেজওয়ানুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান,পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভার:) এইচ এম আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভার:) একে আজাদ লাভলু, অতিরিক্ত রেজিস্ট্রার (ভার:) ড. মো: নওয়াব আল খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: আলমগীর হোসেন, এস্টেটের প্রধান মো: সাইফুল ইসলাম, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো: আতিয়ার রহমান প্রমুখ।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গত ১৫ জুন থেকে বোটানিক্যাল গার্ডেনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর