মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের ১০ কোটি মানুষ চরম দারিদ্রতার মধ্যে পতিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয় সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এর আগে এই সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল ৬ কোটি মানুষ মাহামারি করোনায় চরম দারিদ্রতার মুখে পড়বে। কিন্তু তাদের সকল পরিসংখ্যানকে পিছনে ফেলে নতুন সংখ্যা দাড়িয়েছে ৭ থেকে ১০ কোটি।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, মহামারি আরও খারাপ হতে থাকলে বা চলতে থাকলে এই সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি আরও বলেন, কোভিড-১৯–এর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট দরিদ্র দেশগুলোকে আরও খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঋণদাতা দেশগুলো গরিব দেশগুলোর ঋণ কর্মসূচি স্থগিত করেছে, যা ঝুঁকি তৈরি করছে। এটি ২০০৮ সালের আর্থিক সংকটের এবং লাতিন আমেরিকার জন্য আশির দশকের ঋণ সংকটের চেয়েও খারাপ পরিস্থিতির সৃষ্টি করছে।
বিশ্বের দরিদ্র ও অনুন্নত দেশগুলোকে চলমান সংকট মোকাবিলায় সহায়তা হিসাবে বিশ্বব্যাংক গ্রুপ ১৬০ বিলিয়ন ডলারের অনুদান দেবে, সে লক্ষ্যে অর্থ সংগ্রহ করেছে বিশ্বব্যাংক। তবে উন্নয়নশীল দেশের অবকাঠামো বৃদ্ধি, স্বাস্থ্য–শিক্ষাব্যবস্থাসহ নানা দিকের উন্নয়নে এই ব্যয় ট্রিলিয়ন ডলারের মধ্যে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে