পাবনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি এমপির শ্রদ্ধাঞ্জলি

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় রাত ১২টা ১ মিনিটে শহীদের প্রতিকৃতীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলা থেকে অলৌকিক ভাবে বেচে যাওয়া প্রধানমন্ত্রীর দীঘায়ু কামনা করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অ্ঙ্গসংগঠনের নেতবন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর