ফেনীর ফুলগাজীতে ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

ফেনীর ফুলগাজীতে ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম রঞ্জন দেব নাথ (৩৬)। মৃত রঞ্জন দেব নাথ ফুলগাজী সদর বাজারে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক বুথের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় ফুলগাজী বাজারের একটি ভাড়া বাসা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফুলগাজী বাজার ডাচ্ বাংলা ব্যাংক বুথের কর্মরত অফিস সহায়ক জানান, গত বুধবার (১৯ আগষ্ট) তিনি জ্বর ও ডায়রিয়া রোগে ভুগছিলেন বলে জানতে পারি পরে দুপুরে অসুস্থ অবস্থায় তিনি বাসায় চলে যান। বৃহস্পতিবার (২০ আগষ্ট) তার ডিউটি ছিল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিন্তু তিনি অফিসে আসেননি।

অফিস সহায়ক ভুবন চন্দ্র দাস আরো জানান, তিনি অফিসে না আসায় তার (রন্জন দেব নাথ) মুঠোফোনে বার বার ফোন করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই একপর্যায়ে তিনি ফোন না ধরায় দুপুর একটার দিকে তার ভাড়া বাসায় গিয়ে তাকে অনেক ডাকা দাখিল করা হয়।

এতেও তার কোন সাড়াশব্দ না পেয়ে বিকেল চারটার দিকে আবারও তাঁর কক্ষের দরজা ধাক্কানো হয় এবং তাকে ডাকাডাকি করা তারপর ও যখন কোন সাড়াশব্দ যাচ্ছিল না বিষয়টি বাড়ির মালিক সুমন মিয়াকে জানানো হয়। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে শোভার কক্ষে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। নিহত রঞ্জন দেব নাথ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওড়ল গ্রামের মৃত রাজকুমার দেব নাথের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন যানা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর