টাঙ্গাইলের সখীপুরে আবুল কাশেম (৫০) নামের এক মদ্যপ ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্যদের পিটুনীতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মদ পান করে মাতলামি করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
পিটুনীতে নিহত আবুল কাশেম (৫০) কালিহাতী উপজেলার বেহুলাবাড়ী গ্রামের মৃত ইমাম উদ্দিনের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করার পর নিহতে ছেলে আব্দুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে পিতার লাশ শণাক্ত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। জামাল হোসেন পুলিশকে জানান, জামাল ও কাশেম মদ পান করার জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। মদ পান করে বাড়ি ফেরার পথে শেষ রাতের দিকে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়ে লাঠি দিয়ে মারপিট করেন। তখন জামাল দৌড়ে পালাতে সক্ষম হলেও কাশেমকে ধরে মারপিট করে মেরে ফেলে তারা। সন্ধ্যা পর্যন্ত লাশ কেউ শণাক্ত করতে পারেনি।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
বার্তাবাজার/এসজে