অর্থ সঞ্চয়ের সম্ভাবনা তুলার, বিয়ের যোগ আছে ধনুর

মেষ: গায়ে ব্যথা থাকবে। নিকটাত্মীয়রা অতৃপ্তিতে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

বৃষ: আয় বাড়তে পারে। মায়ের ডায়াবেটিস বাড়বে। সংসারে কিছুটা অশান্তি দূর হবে।

মিথুন: পেট ও যৌনরোগে কষ্ট বাড়বে। প্রেমে অতৃপ্তি নিয়ে আসবে। স্বল্প ভ্রমণ আনন্দময় হবে।

কর্কট: ব্যবসায় পুঁজি লগ্নি হতে পারে। আয় বাড়বে। প্রেমিক-প্রেমিকা দূরে সরে যেতে পারে।

সিংহ: ডায়াবেটিস বা যৌনরোগ বাড়বে। ব্যবসায় অর্থ সঞ্চয় হতে পারে। শরীরের যত্ন নিন।

কন্যা: খাদ্য ও যানবাহনের ব্যবসায় ব্যস্ততা বাড়বে। বিদেশ গমন যোগ আছে। ওষুধে ব্যয় বাড়বে।

তুলা: পিতার ডায়াবেটিস বাড়বে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। প্রকাশ্য শত্রুরা তৎপর থাকবে।

বৃশ্চিক: বৈদেশিক ব্যবসায় ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।

ধনু: দাম্পত্য কলহ দূর হবে। অবিবাহিতদের বিয়ের যোগ দেখা যায়। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

মকর: যৌন ও পেটের রোগ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। চর্মরোগে কষ্ট বাড়বে।

কুম্ভ: প্রেম ও রোমাঞ্চ শুভ হলেও অতৃপ্তি বাড়বে। স্ত্রীর রোগ নিরাময়ের জন্য বিদেশ যাত্রা আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন: মায়ের ডায়াবেটিস ও পেটের পীড়া বাড়বে। নিজের ঠান্ডাজনিত রোগ ও যৌন ব্যাধি বাড়তে পারে। সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর