ফুটবল খেলা দেখতে গিয়ে মাদারীপুরে দেয়ালচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জয় মাতাব্বর (৭) কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের মামুন মাতাব্বরের ছেলে। জয় মাতাব্বর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
গতকাল বৃহস্পতিবার (২০) আগষ্ট বিকেলে কালকিনি উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুদের সঙ্গে স্থানীয়দের আয়োজিত ফুটবল খেলা দেখতে মাঠে যায় জয়। জয় মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনে ওঠার চেষ্টা করে। সে সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে চাপা পড়ে জয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ওসি আব্দুল ওহাব জানান, নিহতের লাশ কালকিনি উপজেলা হাসপাতালে রাখা আছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার কে.কে