বোনের ক্ষমতা বাড়িয়ে দিলেন কিম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার বোন কিম ইয়ো জংয়ের হাতে আরও কিছু দায়িত্ব অর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়।

চলতি মাসে রাষ্ট্রীয় কিছু বৈথকে কিমকে তেমন দেখা না যাওয়ায় অন একেই ধারণা করছিল তার পদাবনতি হয়েছে। পরে দক্ষিণ কোরীয়ার সিউলে পার্লামেন্ট গোয়েন্দা সংস্থা জানান, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাই সেগুলোতে কিম জং উনকে দেখা যায়না।

সংস্থাটির প্রধান জানান, কিম ইয়ো জং এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। কিমের বোন এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর