ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিশকা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আশরাফুল ও তৃতীয় শ্রেণির ছাত্র শাহীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, আজ দুপুরে শিশু আশরাফুল ও শাহীন বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায়। অনেক সময় পরও তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল ৫টার দিকে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর