২৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

আবহাওয়ার অবস্থা খারাপ থাকার কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ সকালে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। যার ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর