শারীরিক অসুস্থতার কারণে খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি।
তিনি জানান, ঢাকার একটি হাসপতালে কয়েকদিন আগে করোনা টেষ্ট করানো হয়েছিলো, কিন্তু পারীক্ষায় নেগেটিভ আসে। প্রায় এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন। জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, তাই ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে পরেছে। তাই গতকাল বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)পরীক্ষা শেষে রেজাল্ট জানা যাবে।
বার্তাবাজার/এমকে