নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান রাজ্জাক। দেখতে দেখতে তার চলে যাওয়ার আজ তিন বছর হয়ে গেল!
বাংলা চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। দর্শকরা এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের প্রিয় নায়ককে। তার অনেক ছবি বাংলা সিনেমায় আলোড়ন সৃষ্টি করে। যার মধ্যে ছুটির ঘণ্টার স্কুল দফতরি, জীবন থেকে নেয়ার বিপ্লবী তরুণ, রংবাজ ছবিতে ক্ষয়ে যাওয়া সমাজে প্রতিবাদী এক যুবকের চরিত্র অন্যতম। তিনি ঢাকাই ছবির অহংকার নায়ক রাজ্জাক।
চলচ্চিত্রের বিশাল এই ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সাতবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র পুরস্কার ছাড়াও আজীবন সম্মাননাসহ আরও অনেক পুরস্কার লাভ করেছেন তিনি।
কেএস/বার্তাবাজার