নতুন করে গ্রিস এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে তুরস্কের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় এ উত্তেজনা শুরু হয়।
তুরষ্কের রাজধানী আঙ্কারায় গতকাল একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় এই ঘোষণা দেন এরদোয়ান। এসময় তিনি বলেন, পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অধিকার থেকে কেউ তুরস্ককে বঞ্চিত করতে পারবে না।
এরদোয়ান বলেন, আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। আর যদি আমরা তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারব না।
তিনি আরও বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এমন কোনো দেশ দেওয়া ঠীক হবে না, নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।
তুরস্ক প্রেসিডেন্ট বলেন, আমরা উপনিবেশবাদীদের বক্তৃতা শুনতে চাই না বরং আমরা আমাদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করব। উপনিবেশবাদী বলতে এখানে তিনি ফ্রান্সকে বুঝিয়েছেন।
আর এ ঘটনায় গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তুরস্ক। এ অবস্থায় গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্সও। শুধু তাই নয়, ভূমধ্যসাগর থেকে তুরস্ককে তেল-গ্যাস অনুসন্ধান না করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। একই সাথে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি।
কেএস/বার্তাবাজার