কোন দেশের ওপর হামলা বা কোন দেশ দখল করার ইচ্ছা নেই। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এক ভার্চুয়াল ভাষণে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
সম্প্রতি প্রতিরক্ষার ক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেছে ইরান। দেশটি একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এ ছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে; ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।
এসময় প্রতিরক্ষা বিভাগের প্রসংশা করেন হাসান রুহানি। তিনি বলেন, দেশের আকাশপথ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।
প্রতিবেশীদের সহযোগিতার কথা উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে। বিশ্বে সামরিক শক্তিতে ইরান ১৪তম বলেও জানান ইরানি প্রেসিডেন্ট।
বার্তা বাজার / ডি.এস