চাটমোহর ও ভাঙ্গুড়া রেলস্টেশন আধুনিকায়ন করার আশ্বাস রেল সচিবের

পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া রেলস্টেশন আধুনিকায়নসহ ট্রেনের টিকেট বাড়ানো ও ট্রেন বিরতির সময় বাড়ানোর আশ্বাস দিয়েছেন রেল সচিব মো: সেলিম রেজা। বৃহস্পতিবার বিকেলে তিনি স্টেশন দু’টি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন।

রেল সচিব প্রথমে ভাঙ্গুড়া স্টেশন পরিদর্শন ও উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। পরে চাটমোহর রেলস্টেশন পরিদর্শন করে স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করেন। এরপর চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেল সচিব সেলিম রেজা বলেন, সারাবিশ্বে করোনা মহামারীর মাঝে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভাল অবস্থানে রয়েছে। মহামারীর মাঝে ডাক্তার, পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা জীবনবাজি রেখে দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার রেলের উন্নয়নে ও সবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এ সময় পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর