ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল টেলিফোন একচেঞ্জ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রশাসন ভবনের নীচতলায় উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী এর উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা তাঁর সাথে ছিলেন।
প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: জাকারিয়া রহমান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. এম. মেহের আলী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্র্মন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো: রেজওয়ানুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান,পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভার:) এইচ এম আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভার:) একে আজাদ লাভলু, অতিরিক্ত রেজিস্ট্রার (ভার:) ড. মো: নওয়াব আল খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: আলমগীর হোসেন, এস্টেটের প্রধান মো: সাইফুল ইসলাম, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো: আতিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য, সরকারের দেয়া সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বহুদিন পর প্রত্যাশিত এই আধুনিক টেলিফোন একচেঞ্জটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলো। নতুন এই ডিজিটাল একচেঞ্জ স্থাপনের ফলে শিক্ষক-কর্মকর্তাদের টেলিফোন সমস্যা দূরীভুত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বার্তা বাজার / ডি.এস