করোনা পরীক্ষা করা হবে শ্রীলঙ্কা সফরের জন্য পুলে থাকা ৩৮ ক্রিকেটারের। কিন্তু লঙ্কা সফরে বাংলাদেশ দল হবে ২২ সদস্যের। স্ট্যান্ডবাই থাকবেন ১৫ জন। এমনটা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে, শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচ খেলার পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
এছাড়া জাতীয় দলের আগের দিন কোভিড টেস্ট করানো হবে হাইপারফরম্যান্স দলের। জানিয়েছেন এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
লঙ্কা সফর দিয়ে দীর্ঘদীন পর মাঠে ফিরছে টাইগাররা। তাই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার কছে ক্রিকেটাররা। নির্বাচকদের ব্যস্ততা যেন আরো বেশি। প্রতিদিনই দফায় দফায় হচ্ছে বৈঠক, আসছে নিত্য নতুন সিদ্ধান্ত।
কেএস/বার্তাবাজার