সিংগাইরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে পুকুর থেকে ওহাব আলী(৭০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালিভিটার মো.হামেদ আলীর পুকুর থেকে এ লাশ উদ্ধার করেন থানা পুলিশ।

মৃত. ওহাব আলী (৭০) পার্শ্ববর্তী বলধারা ইউনিয়নের জইল্যা গ্রামের মৃত. শামছুদ্দিন দেওয়ানের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তার বড় ছেলে চাঁন মিয়া(৪৫) এর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫-৬ দিন আগে ঝগড়া হয়। ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে। এতে তার শরীরের ভিন্ন অংশে ফুলে যায়। গত মঙ্গলবার সকাল ৮ টার দিকে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে, আর বাড়িতে আসেনি। সারাদিন বাড়িতে না ফেরায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে লোকমুখে শুনে পার্শ্ববর্তী এলাকায় পুকুরে লাশ পাওয়া গেছে, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মেঝ মেয়ে শিল্পি আক্তার লাশটি শনাক্ত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, কিভাবে তার মৃত্য হয়েছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্য মামলা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর