টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম চান মিয়া (৪৫)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ শিকদার পাড়া এলাকার ছোবাহান মিয়ার ছেলে।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহত চান মিয়া বাই সাইকেল নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে মাদারজানি গ্রামের মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী সাদা রঙ এর একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক প্রাইভেটকার ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর