চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
সভায় জুলাই-২০২০ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ১৩জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নগদ ৬৭ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ক্লু লেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সফলতায় পুরস্কৃত হন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম, কোতোয়ালী থানার উপ-পরিদর্শক, চকবাজার থানার উপ-পরিদর্শক মোঃ মোমিনুল হাসান, খুলশী থানার উপ-পরিদর্শক, আকরাম হোসেন, উপ-পরিদর্শক, আলী বিন কাশেম, দীপঙ্কর চন্দ্র রয়,।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি সরূপ শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে মনোনীত হন ডাবল মুরিং থানার উপ-পরিদর্শক অর্নব বড়ুয়া।
সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপির পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও ডিবিকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফরসহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস