ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে একটি আলোচনা সভা চলছিল।

এক পর্যায়ে সভার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে ছাত্রলীগের দু’পক্ষ শহরের এইচ এস এস সড়কে সংষর্ঘে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর