চট্টগ্রাম বন্দরে ভেঙ্গে গেছে কি গ্যান্ট্রি ক্রেনের বুম

দেশের অন্যতম বৃহত্তম চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি জেটিতে জাহাজের ধাক্কায় অত্যাধুনিক হ্যান্ডেলিং ইক্যুইপমেন্ট ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে কনটেইনার হ্যান্ডেলিং।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ নামে একটি জাহাজ এনসিটি-৫ জেটিতে আসার সময় এনসিটি-২ এর সামনে অত্যাধুনিক কন্টেইনার হ্যান্ডেলিং ইক্যুইপমেন্ট কি গ্যান্ট্রি ক্রেনে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি সামনের অংশ (বুম) ধাক্কা লেগে ভেঙ্গে গেছে। এছাড়া আর কতটা এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে বন্দরের প্রকৌশলী টিম কাজ করছে। বন্দর চেয়ারম্যান মহোদয়, মেম্বারসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপাতত কন্টেইনার হ্যান্ডেলিং বন্ধ রয়েছে। তবে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।

তিনি আরো জানান, এ ব্যাপারে বন্দর ডক মাস্টারকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শীঘ্রই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের তদন্ত প্রতিবেদনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর